আজ তরুন সাংবাদিক রেদওয়ান শাওনের জন্মদিন সাংবাদিকসহ বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আজ তরুন সাংবাদিক রেদওয়ান শাওনের জন্মদিন সাংবাদিকসহ বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়


স্টাফ রিপোর্টার ।। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তরুন কন্ঠ, বরিশালের স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা.কম’র যুগ্ম বার্তা সম্পাদক মোঃ রেদওয়ান শাওনের শুভ জম্মদিন আজ। আজকের এই দিনে বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন ০৮নং চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামে একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জম্মগ্রহন করেন। ২০১৫ সাথের পহেলা জুলাই সাংবাদিক রেদওয়ান শাওন সাংবাদিকতায় বরিশাল থেকে প্রকাশিত রঙ্গিন দৈনিক আজকের বার্তা পত্রিকায় কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন। তরুন এই কলমযোদ্ধা জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, দৈনিক তরুন কন্ঠ, বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের বার্তা ,দৈনিক তারুন্যের বার্তা, দৈনিক সময়ের বার্তা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা.কম, বরিশাল নিউজ২৪.কম, ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার আলো নিউজ.কমসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন।সাহসীকতার সাথে জনগণের কথা তুলে ধরে বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জন্য সন্ত্রাসী হামলাসহ একাধীক মিথ্যা অভিযোগের স্বীকার হয়েছেন।

সত্য প্রকাশ করতে গিয়ে গত বছরে তরুণ সাংবাদিক রেদওয়ান শাওন কিছু দুষ্ট লোকের রোষানলে পরে আলোচিত একটি মিথ্যা অভিযোগে বড়ো ১টি ঝামেলায় জড়িয়ে পরেন। তবুও সত্য তুলে ধরতে দমে যায়নি এই তরুন সাহসী কলম সৈনিক। তাছাড়া এই তরুণ সাংবাদিক বর্তমানে বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক রেদওয়ান শাওনের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দখিনের ক্রাইমের প্রকাশক ও সম্পাদক মোঃ রেদওয়ান শিকদার রনি, আলোকিত বার্তা’র প্রকাশক ও সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বরিশাল নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মোঃ আল্ আমিন গাজিসহ তার অনেক সহকর্মী ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা তরুন সাংবাদিক রেদওয়ান শাওনের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

Top