বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডের যারা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডের যারা


আলোকিত বার্তা:আগেই জানা ছিলো বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও একসঙ্গে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই কথা সেই কাজ। আজ বেলা পৌনে ১টার সময় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় নেয়া হবে বাড়তি কোন দুইজনকে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের সঙ্গে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং ডানহাতি অফস্পিনার নাইম হাসানসহ মোট ১৭ জনের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক।

আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। তবে সে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। রাউন্ড রবিন লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। এরপর ১৭ মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি এবং নাইম হাসান।

Top