পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪


নিজস্ব প্রতিবেদক :পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালকশনিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা ফিলিং স্টেশন সংলগ্ন বল্লবপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশা চালক মো. কাইয়ুম প্যাদা (৫০), যাত্রী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৪০), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২৩)।
নিহতদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গাবুয়া গ্রামে। বাকি তিনজনের বাড়ি একই উপজেলার আমখোলা এলাকায়।দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুইজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলী থেকে রাত সাড়ে ৯টার দিকে ইমরান ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বেপরোয়া গতিতে পটুয়াখালীর পায়রা ফিলিং স্টেশন সংলগ্ন বল্লবপুর এলাকার বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রেজওয়ান জানান, ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজামান বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হাসপাতালে একজন মারা গেছেন। খাদ থেকে গাড়ি দুটি তোলার জন্য উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Top