ডাকাতির পর অস্ত্রের মুখে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ডাকাতির পর অস্ত্রের মুখে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ


নিজস্ব প্রতিবেদক :ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরে আরও টাকা দাবি এবং ঘটনা প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় গৃহবধূর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়।
বৃহস্পতিবার রাত আটটার দিকের এ ঘটনায় রাজিব (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও চারজন জড়িত বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) ওই বাড়িতে গিয়ে পানি চান। গৃহবধূর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ঘরে ঢোকে দলটি। তারা আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। এরপর গৃহবধূকে তার ছেলের সামনে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় রাজিব মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা দেওয়ার দাবি করে। বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।শুক্রবার বেলা তিনটার দিকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জন এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য চারজন পালিয়ে যান। গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে রাজিব মুঠোফোনটি পানিতে ফেলে দেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ঘটনার ভিডিওসহ মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Top