উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ


উজিরপুর প্রতিনিধি :বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরে ওই নারীর ঘরে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।এতে নারীটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনার সময় আবুল বাসার আকনও ঘটনাস্থলে ছিলেন।পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আশ্রয় নেন বলে জানা গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ওই বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা করেন।

এদিকে আবুল বাসার আকনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পেশায় মুরগি ব্যবসায়ী।ঘটনার বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।

Top