উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম


উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর সশস্ত্র হামলা, বসতঘর ভাঙচুর ও বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় বাদীর বাবা গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।ঘটনার প্রতিকার চেয়ে উপজেলার মুংগাকাঠী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. মিলন হাওলাদার (৩৮) গত ১৬ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার আসামিরা হলেনমো. জসিম হাওলাদার (৪০), সুলতান হাওলাদার (৬৫), ছিদ্দিক হাওলাদার (৫৫), হেল্লাল হাওলাদার (২২), রুস্তুম হাওলাদার (৬২), রুবেল হাওলাদার (৩২), শাহ আলম (৪৫), মুকুল বেগম (৫৫), সুমা খাতুন (৩১), সাথী আক্তার (২৪), মুক্তা (২৮), বুলবুলি আক্তার (৫৫), ঝুমা আক্তার (২৮) ও লাইজু বেগম (৩৫)। তাদের সবার বাড়ি উজিরপুরের মুংগাকাঠী এলাকায়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদীপক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সীমানা নিয়ে বিরোধের জেরে এর আগে আদালতে মামলাও করা হয়েছে। এরপর থেকেই বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বাদীর বাড়ির সামনে হাজির হন। তারা গালিগালাজ শুরু করলে বাদী ও তার বাবা আব্দুল খালেক হাওলাদার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা সীমানার বেড়া ভাঙচুর শুরু করেন এবং বসতঘরের বিভিন্ন অংশে দা দিয়ে কোপাতে থাকেন। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।একপর্যায়ে জসিম হাওলাদার দা দিয়ে বাদীর বাবা আব্দুল খালেক হাওলাদারের মাথা লক্ষ্য করে কোপ দেন বলে অভিযোগ। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে ছিদ্দিক হাওলাদারও দা দিয়ে মাথায় কোপ দিলে তা ঠেকাতে গিয়ে তার বাম হাতের পাতায় গুরুতর জখম হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাদী মিলন হাওলাদারের মাথা লক্ষ্য করেও দা দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ। এতে তার বাম কপালে গুরুতর জখম হয়। এছাড়া শাহ আলমের দা’র কোপে বাদীর বাবার ডান চোখের ওপরও জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।হামলার সময় বাদীর মা নুরজাহান বেগমকেও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে তার কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করেন বলে অভিযোগ করেছেন বাদী।অভিযোগে আরও বলা হয়, হামলার পর আসামিরা ঘটনাস্থল ত্যাগের সময় বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আব্দুল খালেকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বাদী মিলন হাওলাদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Top