চরমোনাই পীরের বোনের জানাযায় মহানগর জামায়াত আমির বাবর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

চরমোনাই পীরের বোনের জানাযায় মহানগর জামায়াত আমির বাবর


নিজস্ব প্রতিবেদক :চরমোনাই পীর সাহেবের ফুফাতো বোন,বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালিকা মারিয়াম জাহান রায়হানা(বড় আপা)এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমার ইন্তেকালের সংবাদে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।তিনি মরহুমার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মারিয়াম জাহান রায়হানার সালাতুল জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুলসংখ্যক মুসল্লি, শিক্ষার্থী, শিক্ষক, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।জানাযায় অংশ নিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “মরহুমা মারিয়াম জাহান রায়হানার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি নারী শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দ্বীনি শিক্ষা অঙ্গনেও শূন্যতা সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।”

তিনি আরও বলেন,আল্লাহ তাআলা শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন। আমরা মরহুমার জন্য মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।জানাযায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,অধ্যাপক মাহফুজ আমিন, সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মরহুমার মৃত্যুতে উপস্থিত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করেন।

Top