বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত


নিজস্ব প্রতিবেদক :বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান হামলায় গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের ভিতরে ১০/১২ জন বিএনপির চিহৃিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর এ হামলা চালায় বলে আহতর পরিবারসূত্রে অভিযোগ পাওয়া গেছে। কিংবা এ বিষয়ে মামলা করলে আবারও তার ওপর হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করার পরে তিনি বাড়িতে পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আবারও হামলার আশঙ্কায় তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি। বুধবার তাকে দূরের কোন হাসপাতালে ভর্তি করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত- আওয়ামী লীগপন্থী এ পরিবারের সদস্যদের ওপর এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।অভিযোগ রয়েছে- ২০২৪ সালের ৫ আগস্টের পরে ইউপি সদস্য শাহিন খানের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লায়ন শাকিল খানের বাইশারী ইউনিয়ন পরিষদের সামনের ঘর ভেঙ্গে নিয়ে যায় একই হামলাকারীরা।

Top