‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প...

‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম



‎বাকী বিল্লাহ ::
‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।

‎গতকাল,১৯ আগস্ট (বুধবার), যশোর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক এম. এনামুল কবিরের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।এতে বোর্ড মনোনীত ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রিয়াজুল ইসলামের নাম প্রকাশ করা হয়।

‎অনুমোদিত এই অ্যাডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আবুল বাশার মুহাম্মদ সেলিম আহমেদ, অভিভাবক সদস্য হিসেবে মো. পারভেজ মিয়া এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মনসুর আহমেদ এর নাম প্রকাশ করা হয়।

‎এদিকে রিয়াজুল ইসলাম অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা জানান “আমরা আশা করি, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের আরও উন্নয়ন হবে। শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে”।

‎উল্লেখ্য:শিক্ষা বোর্ডের স্মারক অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। এ সময়ের মধ্যে অ্যাডহক কমিটির সভাপতির নেতৃত্বে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে জমা দিতে হবে।


Top