কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম
বাকী বিল্লাহ ::
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।
গতকাল,১৯ আগস্ট (বুধবার), যশোর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক এম. এনামুল কবিরের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।এতে বোর্ড মনোনীত ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রিয়াজুল ইসলামের নাম প্রকাশ করা হয়।
অনুমোদিত এই অ্যাডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আবুল বাশার মুহাম্মদ সেলিম আহমেদ, অভিভাবক সদস্য হিসেবে মো. পারভেজ মিয়া এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মনসুর আহমেদ এর নাম প্রকাশ করা হয়।
এদিকে রিয়াজুল ইসলাম অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা জানান “আমরা আশা করি, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের আরও উন্নয়ন হবে। শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে”।
উল্লেখ্য:শিক্ষা বোর্ডের স্মারক অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। এ সময়ের মধ্যে অ্যাডহক কমিটির সভাপতির নেতৃত্বে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে জমা দিতে হবে।