সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা


মোঃ সজীব তালুকদার,
পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ের ছুটির পর বাইরে অবস্থান ও অপ্রয়োজনীয় আড্ডা বন্ধসহ তাদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জহিরুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আক্তার হোসেন রিপন।

সভায় সভাপতিত্ব করেন সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ জামাল খান সোহেল। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের শৃঙ্খলা, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিদ্যালয়ের ছুটির পর শিক্ষার্থীরা যাতে অপ্রয়োজনে বাইরে অবস্থান বা আড্ডায় সময় না কাটায়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

২০২৬ সালের এসএসসি পাস করা ২৩ জন পরীক্ষার্থীদের গিফট ও সম্মাননা প্রদান করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Top