বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার


বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।এক প্রজ্ঞাপনে জানানো হয়, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে, মেট্রোরেল এমআরটির এসপি ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এসপি হিসেবে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুকে খুলনার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে রাজশাহীর সারদায়, হাইওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

চতুর্থ প্রজ্ঞাপনে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), এপিবিএনের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে ডিএমপিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মো. আকতার হোসেনকে ডিএমপিতে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপিতে বদলি করা হয়েছে।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রতিটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Top