বরিশাল বোর্ডে এ বছরও পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে এ বছরও পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা


বিশেষ প্রতিনিধি:প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা।এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্রী ২৮ হাজার ৬০০ জন এবং ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন।তবে এ বছর পাশের হার বাড়লেও কমেছে জেপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ৫টি বিদ্যালয় থেকে ‍একজনও পাশ করতে পারেনি।জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৫৮৫ জন ছাত্রী এবং ১ হাজার ১৯৩ জন ছাত্র।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ২৩ হাজার ৮৬৭ জন। পাশ করেছে ২০ হাজার ৪৬ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ১১ হাজার ১৩৯ জন এবং ছাত্র ৮ হাজার ৯০৭ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৪৮ হাজার ৪৫০ জন। পাশ করেছে ২৩ হাজার ৯০৭ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ১৫ হাজার ৪৪৩ জন এবং ছাত্র ৮ হাজার ৪৬৪ জন। ব্যবসা শিক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ১৪১ জন। পাশ করেছে ৮ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ২ হাজার ১৮ এবং ছাত্র ২ হাজার ৫৮৪ জন।

বরিশালে শিক্ষাবোর্ডের অধীন ৬ জেলার মধ্যে পাশের হারে এগিয়ে পটুয়াখালী জেলা। ওই জেলার ২৭৩ বিদ্যালয় থেকে ১১ হাজার ৩০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮ হাজার ৫৮২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪২৮ জন। পর্যায়ক্রম বরগুনা জেলার ১৬০টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৬ হাজার ৪২৩ জন। পাশ করেছে ৫ হাজার ২৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮জন।

বরিশালের ৪৩৪টি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে ২০ হাজার ৩৪৭ জন। পাশ করেছে ১৬ হাজার ৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৭৫ জন। পিরোজপুরের ২৫৪টি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৮ হাজার ৮৯ জন। পাশ করেছে ৬ হাজার ৯৬২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন।

ভোলা জেলার ২২১টি বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছে ১১ হাজার ২৫৭ জন। পাশ করেছে ৭ হাজার ৬২৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪০ জন। ঝালকাঠীতে ১৭৩টি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ৩০৬ জন। পাশ করেছে ৪ হাজার ৮০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।

বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ৫টি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে একজনও পাশ করতে পারেনি। একইভাবে অপর ৭টি বিদ্যালয় থেকে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ১০ জন। ৫টি বিদ্যালয় থেকে একজন করে এবং ২টি বিদ্যালয়ে ২ ও ৩ জন পরীক্ষার্থী পাশ করে।

Top