বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর রুপাতলীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের বিপরীতে পার্শে উদ্বোধন করা হয়েছে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার(NSDA) অনুমোদিত একটি সাস্থ্যকোর্স প্রশিক্ষণ কেন্দ্র । কোর্স গুলোহলো: নার্সিং কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, কেয়ারগিভিং, English for Work, Entrepreneurship development.অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা সভাপতি ও বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মোঃ কাওছার মোল্লা, ইসলামী ব্যাংক হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ডা. সৈয়দ মাসুদ আলম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অটিজম সেন্টারের চিকিৎসক ডা. নিধি অরিন এবং রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের নির্বাহী পরিচালক ইসরাত জাহান ইতি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্নধার ডা. আল আমীন (শাওন)।আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সিং কেয়ার বিষয়ে শর্ট কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগী অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে নার্সিং কেয়ার কোর্স সম্পন্নকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

বক্তারা বলেন, প্রশিক্ষিত নার্সিং কেয়ার কর্মীদের মাধ্যমে রোগী ও বয়স্ক ব্যক্তিদের প্রাথমিক পরিচর্যা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের উত্তরোত্তর উন্নতি, সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Top