গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূলূ উর্দ্ধগতির প্রতিবাদে বরিশালে ১১ দলের স্মারকলিপি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূলূ উর্দ্ধগতির প্রতিবাদে বরিশালে ১১ দলের স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক:গ্যাস সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরীর টাউন হলের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে অনেক ভোক্তার হাতে অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল তুলে দেওয়া হচ্ছে, যা চরম দুর্নীতি ও অনিয়মের বহিঃপ্রকাশ।

তিনি এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ, মহানগর জাময়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব আবু সাইদ খানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনদুর্ভোগ নিরসনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন আরও বেগবান করা হবে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

Top