বাগেরহাটে ১০ লাখ টাকার গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বাগেরহাটে ১০ লাখ টাকার গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার


আলোকিত বার্তা,বাগেরহাট,জেলা প্রতিনিধি:বাগেরহাটে চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকসহ ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, রামপাল উপজেলার ইমরান শেখ (৪০), নাহিদ শেখ (২৭) ও তেরখাদা উপজেলার আরিফ মোল্লা (৩৮)।বৃহস্পতিবার(৩০ জুলাই)দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান,পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।

বাগেরহাটে চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকসহ ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ভোর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা এলাকায় আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টি গরু উদ্ধার করা হয়। এসময় আরিফ মোল্লাকে আটক করে এবং চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘দক্ষিণাঞ্চলের সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে বিক্রি করতো। সিন্ডিকেট সদস্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Top