একই মোটরসাইকেলে থাকা স্ত্রী-শ্যালিকা-মেয়ে নিহত, প্রাণে বাঁচলেন যুবক - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

একই মোটরসাইকেলে থাকা স্ত্রী-শ্যালিকা-মেয়ে নিহত, প্রাণে বাঁচলেন যুবক


আলোকিত বার্তা,খুলনা,জেলা প্রতিনিধি :খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তারা হলেন মোটরসাইকেলচালক শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২),তাদের ২২ মাস বয়সী কন্যা ও শ্যালিকা রুবিয়া (২০)। তবে শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন।দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওয়ানা দেন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ দাস।

Top