মেহেন্দিগঞ্জে বিধবা নারীর গাছ কাটার অভিযোগ ! - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

মেহেন্দিগঞ্জে বিধবা নারীর গাছ কাটার অভিযোগ !


নিজস্ব প্রতিবেদক :বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালুকদারচর গুচ্ছগ্রাম এলাকায় এক বিধবা নারীর বসতঘরের পেছনে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চাম্বল, রেইন্ট্রি ও মেহগনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগকারী সুমা বেগম জানান, তিনি মৃত জয়নাল রাজের বিধবা কন্যা এবং বর্তমানে কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন। একই এলাকার বারেক হাংয়ের ছেলে মামুন হাং এবং টুংগিবাড়িয়া ইউনিয়নের জব্বার হাংয়ের ছেলে মোতালেব কয়েকজন লোক নিয়ে গত বুধবার তার বসতঘরের পেছনের গাছ কাটতে শুরু করেন।স্থানীয় সূত্রে জানা যায়,গাছ কাটার সময় কয়েকজন এলাকাবাসী বিষয়টি নিয়ে সুমা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তখন তিনি জানান, তিনি কোনো গাছ বিক্রি করেননি এবং কাউকে গাছ কাটার অনুমতিও দেননি। পরে স্থানীয়দের বাধার মুখে গাছ কাটা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

সুমা বেগম আরও অভিযোগ করেন,অভিযুক্ত মামুন হাং অতীতে বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী হিসেবে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে,ভুক্তভোগী সুমা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Top