প্রধানমন্ত্রীর আহ্বানে সবুজের অঙ্গীকার: বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

প্রধানমন্ত্রীর আহ্বানে সবুজের অঙ্গীকার: বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরকাউয়া ১১৫ নম্বর নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং গাছের পরিচর্যার আহ্বান জানান।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণের জন্য জরুরি নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আলোকে বরিশালসহ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এর আগে ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে গাছের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Top