“জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৮ জুলাই বিভাগীয় সমাবেশ সফল করুন” - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৮ জুলাই বিভাগীয় সমাবেশ সফল করুন”


নিজস্ব প্রতিবেদক:গণভোটের গণরায় বাস্তবায়ন,জনদুর্ভোগ নিরসন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী,বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানা।তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।তাই সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবার-পরিজনসহ আগামী ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের আহ্বানপত্র তুলে দিয়ে সমাবেশের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন,জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন, ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করুন।

কোতয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, শামসুল আরেফিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি আরও জোরালোভাবে জনসম্মুখে তুলে ধরা সম্ভব হবে।

Top