গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের চারা বিতরন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের চারা বিতরন


গৌরনদী প্রতিনিধি:বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা সারা দেশে ৫কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় গৌরনদী উপজেলা চত্বরে গৌরনদীর ১৩১ টি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার চারা বিতরন করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার একেএম নুরুল হক মৃধা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,সদস্য সচিব হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির,গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ,ভারপ্রাপ্ত পৌর সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন।অনুষ্ঠানে গৌরনদীর ১৩১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ১৪টি করে প্রায় দুই হাজার ফলজ ও বনজ চারা বিতরন করা হয়।

Top