বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত,ভুয়া বিল দেখিয়ে ১৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত,ভুয়া বিল দেখিয়ে ১৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ


নিজস্ব প্রতিবেদক :ভুয়া বিল দেখিয়ে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে তাঁরা জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আবদুল হান্নান। গত সোমবার বিএমপির উপ-পুলিশ কমিশনার আবদুল হান্নান এ-সংক্রান্ত এক আদেশ জারি করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমপির হিসাব শাখায় দায়িত্ব পালনকালে ওই তিন কনস্টেবল কৌশলে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল প্রস্তুত করেন। পরে সেই বিলের মাধ্যমে সরকারি তহবিল থেকে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

বিষয়টি নজরে আসার পর বিভাগীয়ভাবে প্রাথমিক তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় পুলিশ প্রশাসন ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরে এক অফিস আদেশের মাধ্যমে তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের পাশাপাশি তাঁদের বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) আবদুল হান্নান বলেন, ওই তিন পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপনপুলিশ সূত্র জানায়, তদন্তে আত্মসাতের পুরো প্রক্রিয়া, অর্থ উত্তোলনের ধরন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

Top