মরহুম মাওলানা আবুল হাশেমের সহধর্মিনীর চিকিৎসার খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

মরহুম মাওলানা আবুল হাশেমের সহধর্মিনীর চিকিৎসার খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম মো. বশিরুল্লাহর সহধর্মিনীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।শুক্রবার বিকেলে তিনি হিজলা উপজেলা সদরের রেমিডি ক্লিনিকে গিয়ে রোগীর শারীরিক অবস্থার বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীর সার্বিক চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম মো. বশিরুল্লাহ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার আমীর ছিলেন।

জেলা আমীরের সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল আমীনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া রেমিডি ক্লিনিকের পরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান এবং ক্লিনিকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এদিকে জেলা আমীরের সহধর্মিনী ও জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা মোসা. রাবেয়া বেগমও ক্লিনিকে গিয়ে রোগীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। এ সময় জেলা মহিলা জামায়াতের ইউনিট সদস্যা সৈয়দা আমিমা হাসনাত রেশমাসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Top