ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বরিশাল শহরে একটি বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের সম্মিলিত উদ্যোগে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করেন ল্যাবএইড হসপিটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।

এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়দুল হক চাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন সচিব মোঃ ইলিয়াস হোসেন এবং বরিশাল চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ল্যাবএইডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার জলিল সিকদার।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের যৌথ উদ্যোগে আজ ৩০ জুন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবন, নাজিরপুল, বরিশালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে চেম্বারের সদস্য ও তাদের পরিবারবর্গকে বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেসার এবং ওজন পরিমাপ পরীক্ষার সাথে একজন বিশেষজ্ঞ ডক্টরের স্বাস্থ্য পরামর্শ সেবা দেওয়া হয়।

ল্যাবএইড ডায়াগনস্টিক লি:, বরিশাল শাখার সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রম বরিশালবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে ল্যাবএইড সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ল্যাবএইডের কর্মকর্তা বৃন্দরা।

Top