সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি


স্টাফ রিপোর্টার: জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, নিরাপত্তা হীনতায় নিজ এলাকায় যেতে পারছেনা অসহায় পরিবারটি। এঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার, বাহাদু পুর ইউনিয়নের তিথির পাড়া গ্রামে(চলতি মাসের ১৬ জুন )জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মোঃ শাহাবুদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের ১। শাইদুল ফকির ২। ইসমাইল খান ৩। কায়েজ খান ৪। শাজাহান খান ৫। রিফাত খান আর ও ৮/১০ জন দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালালে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎বর্তমানে আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎ স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আহত ব্যক্তির সুচিকিৎসা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Top