চরবাড়িয়ায় মাদকবিক্রেতাদের হামলা,মাদকবিরোধী উঠোন বৈঠকে - Alokitobarta
আজ : রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বিআইডব্লিউটিএ গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত বরিশালে হলুদ অটোরিকশার ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা নলছিটির রানাপাশা ইলেন ভুট্টো সড়কে ব্যাপক দুর্নীতির অভিযোগ ‘মশা মারতে শুধু সিটি করপোরেশনের ওপর ভরসা করলে বিপদ বাড়বে’ বেসরকারি খাত বেশ কয়েক বছর ধরে নানা সংকটে নিমজ্জিত দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা মরহুম মাওলানা আবুল হাশেমের সহধর্মিনীর চিকিৎসার খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির দলীয় এমপিদের প্রতি জামায়াতের সতর্কবার্তা যোগসাজশে লুটপাট চোরে খাচ্ছে মিটার,৩০ পৌরসভায় পানি সরবরাহ প্রকল্প

চরবাড়িয়ায় মাদকবিক্রেতাদের হামলা,মাদকবিরোধী উঠোন বৈঠকে


নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় মাদকসেবী ও মাদকবিক্রেতাদের অরজাকতার প্রতিবাদে আয়োজিত উঠোন বৈঠকে মাদকবিক্রেতাদের হামলার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বিকেল সাড়ে ৬ টার দিকে ইউনিয়নের চরআবদানি এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় হামলকারী তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।জানা গেছে- শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা মাদকসেবী ও মাদকবিক্রেতা মোঃ কামাল সরদার, তার স্ত্রী নাসিমা বেগমের বোনের মেয়ে নুপুর, তার ছেলে নাঈমের অরজাকতার প্রতিবাদে উঠোন বৈঠকের আয়োজন করেন। সেথানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ, ইউপি সদস্য রেহেনা বেগম, বরিশাল সিটি কলেজের প্রভাষক মোঃ কাওসার হোসেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হান্নান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু জাফর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। বৈঠকের মাঝামাঝি সময় মোঃ কামাল সরদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রতিটি এলাকায় মাদকবিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হোক। কোন মাদকবিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।

Top