নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার


উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার।
নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক আটক নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অজয় কুমার কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত শহিদ শেখ যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল জেলা শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ভ্যাগের ভেতরে দুইটি কার্টুনে ৫৯ বোতল মাদক এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো বলে জানা গেছে।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Top