উজিরপুরে ফের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২ - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ফের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২


উজিরপুর প্রতিনিধি:উজিরপুরে ফের সড়ক দুর্ঘটনায় আহত ১২ যাত্রী।ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুন) রাতে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল এবং বাউফল ট্র্যাভেলস নামের আরেকটি বাস পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১০/১২ জন যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

Top