আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় মোহাম্মদ আবুল কাশেমের শত কোটি টাকার দুর্নীতি! বিএনপির মুখোশ পরে দুদকের নজর এড়ানোর ফন্দি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল

আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার


আলোকিত বার্তা:বরিশাল মহানগর পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।

বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগর পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও ইউনিট প্রধানদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top