ডেঙ্গু প্রতিরোধে বিসিসির জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - Alokitobarta
আজ : শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে বিসিসির জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে শনিবার (৬ জুন ২০২৬) নগর ভবন প্রাঙ্গণে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. লোকমান হাকিম, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-ইলাহী, বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।

র‍্যালিটি নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

Top