নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী


মোহাম্মাদ মুরাদ হোসেন:পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেফতার আব্দুল গনি শিকদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।এসময় স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর মা জানান,সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাহিরে বের হয়।তাদের বাসার কাছেই বলেশ্বর নদী।সে সেখানে ফুল কুড়াতে যায়।কিন্তু পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে।পরে খবর পেয়ে সেখানে গেলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়।তখন বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শরিফুল ইসলাম জানান,মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।এসময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।অভিযুক্ত ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Top