গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী খসরু, মেয়র প্রার্থী হাফিজ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী খসরু, মেয়র প্রার্থী হাফিজ


গৌরনদী উপজেলা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধি ও প্রার্থী ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ৭টায় গৌরনদী উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা ও পৌর রুকন সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.আল-আমীন এর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান,পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার এ সকল প্রাথীদের নাম ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাহাফুজুর রহমান,বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম খসরু,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারী বায়েজিদ শরীফ,পৌর সভার মেয়র প্রার্থী পৌর আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান,সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবদুল আজিজ,উপজেলা সহকারী সেক্রেটারী রুহুল আমীন সবুজ,নলচিড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুফতি সাইফুল ইসলাম,বার্থী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা.ছরোয়ার আলম,চাঁদশী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো.তৌহিদ হোসেন,মো.আলমগীর হোসেন,উপজেলা জামায়াত নেতা আলহাজ্ব মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপুসহ গৌরনদী উপজেলা ও পৌরসভা সকল রুকন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

Top