যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার - Alokitobarta
আজ : সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় ড্রেজিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের বিরুদ্ধে নিরব ঘাতক ! স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে, বিদেশে যাবার মিশনের জোর তদবির সাবেক ছাত্রলীগের নেতা আওয়ামী লীগের কোটায় চাকুরী পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রনালয়! তাদের এখন বিদেশে যাবার ... শত কোটি টাকার সম্পদ : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় ত... আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় ত... যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার এবার বাড়ল লঞ্চ ভাড়া ৪০ হাজার কোটি টাকার পরিকল্পনা ,বন্ধ কারখানা চালুর উদ্যোগ

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার


নিজস্ব প্রতিবেদক:যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করছিলেন চিহ্নিত মাদককারবারি।এমনকি সেই ছদ্মনামে ১০ বছর জনপ্রতিনিধিও (মেম্বার) ছিলেন তিনি।তবুও শেষ রক্ষা হলো না। দীর্ঘ ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা পড়েছেন আবুল কালাম আজাদ ওরফে কালাম আকন।বুধবার (৬ মে) দুপুরে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকার আফেজ উদ্দীন আকনের ছেলে।র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ডিএমপির সবুজবাগ থানার ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজা হয় আবুল কালাম আজাদের। রায় ঘোষণার সময় তিনি আত্মগোপনে ছিলেন।

এদিকে রায় ঘোষণার পর নিজ এলাকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে পালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামে আশ্রয় নেন আবুল কালাম আজাদ। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রে নিজের আসল নাম আবুল কালাম আজাদ পরিবর্তন করে মো. কালাম আকন নামে ছদ্মবেশ ধারণ করেন। ছদ্মবেশ ধারণ করে দীর্ঘ ১৮ বছর বাকেরগঞ্জে অবস্থান করছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবুল কালাম আজাদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আবুল কালাম আজাদ শুধু নাম পরিবর্তন করে আত্মগোপনই করেননি। তিনি গত আওয়ামী লীগের আমলে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের সাবেক মেম্বার। অপরাধ ঢাকতে ছদ্মনামে আত্মগোপন, তার ওপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে এলাকার জনপ্রতিনিধি হওয়ার খবর গোটা উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

Top