পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কাজী মামুন/ পটুয়াখালী জেলা প্রতিনিধি:- উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্লাব কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যরা একত্রিত হয়ে প্রতিষ্ঠার স্মৃতিচারণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে সবাই মিলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বক্তারা বলেন, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে শুধু মাত্র পেশাগত সাংবাদিকদের নিয়ে আমাদের পথচলা এবং জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, কাজী মামুন,সহ সভাপতি মোশাররফ সুজন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদার এবং উপদেষ্টা মোঃ মতিউর রহমান তালুকদার,দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক বাইজিদ মিয়া,প্রচার সম্পাদক বশির আলমসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Top