চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৭।তিনি বাহির সিগন্যাল বেপারী পাড়া শ্যামলী আবাসিক এলাকার মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদরাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই মাদরাসার ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গত ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করা হয়।মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।এর আগে সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রফিকুল ইসলাম বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজু পাড়ার বাসিন্দা।

পরে বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

Top