ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চি... ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্... ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি ‎ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহ... বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ


জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ।
বিভিন্ন দপ্তরে ঘুরে বদলি অর্থের বিনিময়ে হলেও বদলি ফিরাতে মরিয়া
ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মো. আল-আমিন। গত সপ্তাহে বদলি করা হয়েছে। নানা অনিয়ম, দুর্নীতি, বদলি-বাণিজ্য ও সমবায় সমিতির নির্বাচন ঘিরে ওঠা বিতর্কের মধ্যে তাকে সমবায় অধিদপ্তরে বদলি করা হয়েছে।

তার স্থলে রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক এস এম তহমিদুজ্জামানকে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসন শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হোসেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আল-আমিনের বিরুদ্ধে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা এবং সরকারি চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ ছিল। এ ছাড়া বদলি-বাণিজ্য, সমবায় সমিতির নির্বাচন ও নিরীক্ষা ঘিরে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ নিয়েও গত কয়েক মাস ধরে সমবায় খাতে আলোচনা-সমালোচনা চলছিল।

আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতেন আল-আমিন। শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন, শেখ মুজিবুর রহমানের প্রশংসায় বক্তব্য এবং শেখ হাসিনার বন্দনায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ এ পদে তার দায়িত্ব পালন অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন ওঠে।
গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সময়ে তাকে ঢাকা জেলা সমবায় কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি পূর্ণ দায়িত্ব পান। তৎকালীন এক প্রশাসনিক কর্মকর্তার প্রভাব খাটিয়ে তিনি এ পদে আসীন হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে।

সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই সিন্ডিকেটের মাধ্যমে অর্থের বিনিময়ে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ঢাকার নব উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতির প্রায় তিন কোটি টাকার নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি না করে ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মার্কেন্টাইল কো-অপারেটিভ সমবায় সমিতির নির্বাচন ও নিরীক্ষা ঘিরে এক কোটি টাকা ঘুষ লেনদেন এবং মিরপুরের পাঁচটি সমিতির নির্বাচন একই কর্মকর্তাকে দিয়ে করিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে।

তার বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগও জাতীয় সংসদে উত্থাপিত হয়েছিল। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন করেন।

এদিকে আল-আমিনকে বদলির আদেশের পর সমবায় খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও ভুক্তভোগী সমিতির সদস্যদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Top