‘পরিচ্ছন্নতার মাস’ আধুনিক বরিশাল গড়তে ঘোষণা - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

‘পরিচ্ছন্নতার মাস’ আধুনিক বরিশাল গড়তে ঘোষণা


প্রতিবেদক,আলোকিত বার্তা,বরিশাল:বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে, বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন এই দুই মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরের নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।অনুষ্ঠানে বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশাল সিটি করপোরেশন মধ্যে থাকা সব খাল পরিষ্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি,আমরা দুই মাসব্যাপী ‘পরিচ্ছন্নতার মাস’হিসেবে ঘোষণা করেছি।

সেই কর্মসূচির আজ উদ্বোধন করা হল।
তিনি আরও বলেন,এই কর্মসূচির মাধ্যমে নগরীর সব খাল পরিষ্কার করা হবে এবং পর্যায়ক্রমে খাল খনন,পুনঃখনন,সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল বারী সহ অনন্য কর্মকর্তাবৃন্দ সহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Top