বরিশাল মহানগর জামায়াত আমিরের আইডি হ্যা’কড ! টাকা চেয়ে ম্যাসেজ
আলোকিত বার্তা:বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন বাবর এর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মঙ্গলবার বিকেলে বেশ কয়েকজনের ম্যাসেঞ্জারে টাকা চেয়ে মেসেজ দেওয়ার পর তারা জহির উদ্দীন বাবরকে জানান। তখন তিনি বুঝতে পারেন যে তার আইডি হ্যাকড হয়েছে।
এরপর নিজেই তার আইডিতে পোস্ট দিয়ে সকলকে সতর্ক করেন। কোন প্রকার লেনদান না করা এবং কোন অনৈতিক বা বিভ্রান্তিকর পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে পরবর্তিতে প্রয়োজন হলে তিনি আইনি ব্যবস্থা নিবেন বলে জানা গেছে।