সৈয়দকাঠীর চেয়ারম্যান আনোয়ার মৃধা ভূয়া ওয়ারিশ ও সনদ বানিজ্য - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সৈয়দকাঠীর চেয়ারম্যান আনোয়ার মৃধা ভূয়া ওয়ারিশ ও সনদ বানিজ্য


নিজস্ব প্রতিবেদকঃবানারীপাড়া  উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা বিরুদ্ধে ভূয়া ওয়ারিশ সনদপত্র প্রদানের অভিযোগ পাওয়া গেছে,‎সন্তান থেকেও কাগজ-কলমে নিঃসন্তান দেখিয়ে  সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবের।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বানারীপাড়া  থানাধীন চাখার ইউনিয়ন বড় ভৈসর গ্রামের মরহুমা আয়সোন বিবি  ১ জন ওয়ারিশ তার পুত্র সন্তান মোঃ আবুল হাসেম হাওলাদার কে রেখে মৃত্যুবরণ করেন,‎কিন্তু একটি ভূয়া ওয়ারিশ সনদ প্রদান করেছেন সৈয়দকাঠি  ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা ও ইউপি সচিব রুহুল আমিন,‎অভিযোগকারী  আবুল কাসেম হাওলাদার বলেন আমার দাদি,মৃত আয়সোন বিবি (আয়সন বিবি) নাম উল্লেখ করেন,ইউনিয়ন পরিষদ ওয়ারিশ সনদ দে নিঃসন্তান উল্লেখ করে,আমার মরহুমা দাদি  সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা ও  ইউনিয়ন পরিষদ, সচিব রুহুল আমিন, ভূয়া ওয়ারিশ ও সনদ বানিজ্য করায়  মৃত মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে  একমাত্র পুত্র।

‎ইউপি চেয়ারম্যান মৃত আয়সোন বিবি একমাত্র পুত্র।সন্তান থাকা সত্ত্বেও  ওয়ারিশে সনদে বাদ দিয়ে গত ১৪/০২/২০২২ ইং ওয়ারিশ সনদপত্রটি প্রদান করেন। তার রেখে যাওয়া সমস্ত স্থায়ী, অস্থায়ী সম্পত্তির কোন ওয়ারিশ নেই উল্লেখ করে,‎সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব যৌথ স্বাক্ষরে মৃত আয়সোন বিবি’ র রেখে যাওয়া পুত্র সন্তান কে নিঃসন্তানি বলে একটি ভূয়া সনদ প্রদান করে।

‎সূত্রে জানা যায় : ওয়ারিশ সনদের জন্য চেয়ারম্যান ও সচিব এর কাছে অনেক ঘুরাঘুরি করলেও আমাদেরকে কোনো  ওয়ারিশ সনদ দেয়নি। তিনি আরও বলেন  যাদের কথায় ওয়ারিশ সনদটি দিয়েছি তারা আমার পরিচিত ও আমার ভোটার।

‎বিষয়টি নিয়ে আমরা উপজেলা নিবার্হী কর্মকতার কাছে অভিযোগ দিয়েছি।  এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মৃত ব‍্যক্তির যতজন সন্তান আছে ওয়ারিশ সনদে সকলের নাম আসবে। অন্যথায় ওয়ারিশ সনদ থেকে বাদ দেওয়া সম্পূর্ণ অনৈতিক কাজ। ভুক্তভোগী ওয়ারিশরা আদালতে মামলা করতে পারবেন।

‎সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য  ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামাল বেপারী বলেন,আমাকে চেয়ারম্যান মাধ্যমে ফোন দিয়ে বলে মৃত আয়সোন বিবি কোন সন্তান নেই বলে আমাকে স্বাক্ষর দিতে বলেন আমি চেয়ারম্যান ও  সচিবের চাপের মুখে স্বাক্ষর করি ।

‎বানারীপাড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদ রহমান  বলেন, সঠিক প্রক্রিয়ায় ওয়ারিশ সনদ না দেওয়ার কারণে সৈয়দকাঠি  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা বিরুদ্ধে আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগীরা  সঠিকভাবে ওয়ারিশ সনদ না পেলে উত্তরাধিকার আইন অনুযায়ী ওয়ারিশগণ তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত হলে, বাংলাদেশ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি  ব্যবস্থা নেওয়া হবে ।

Top