ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম
নিজস্ব প্রতিবেদকঃ ওএমএস ডিলার আসিফ হাওলাদার বিক্রয় কেন্দ্র ধলপুর কমিউনিটি সেন্টার যাত্রাবাড়ি।খাদ্য তদারককারী এখলাছ মিয়া মিলে অনিয়মের এক মহা উৎসব বাস্তবায়ন করছে।সরে জমিনে গিয়ে দেখা যায় ০৯-০৪-২০২৬ইং বৃহস্পতিবার ধলপুর কমিউনিটি সেন্টার যাত্রাবাড়িতে ওএমএস ট্রাক সেল পয়েন্টে থেকে অভিনব কৌশলে অটোরিকশা যোগে ২০০ থেকে ৩০০ কেজি করে কয়েক দফায় প্রতিদিন দেড় থেকে দুই হাজার কেজি ওএমএস এর আটা চাল কালোবাজারি করে আসছে। গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় এমনটি ধরাপরে এ ব্যাপারে তদারককারী এখলাস মিয়া সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তালবাহানা করে এড়িয়ে যায়। পরবর্তীতে এ.আর.ও শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি রিসিভ করেন নাই।
ঢাকা রেশনিং প্রধান জাহাঙ্গীর আলমকে অবগত করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।কিন্তু অভিযোগ আছে ঢাকা রেশনিং প্রধান জাহাঙ্গীর আলমের ব্যবস্থা নেওয়ার আশ্বাসের ব্যাপারটা অধিকাংশ সময়ে আলোর মুখ দেখেনা।ওএমএস অনিয়ম রুখতে উপর মহলের কার্যকরী হস্তক্ষেপ কামনা করছে ওএমএস এর সাধারণ কেতাগণ যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় এই বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।