দুর্নীতিতে আলোচিত বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মচারী দিদার গ্রেপ্তার
মু.এবি সিদ্দীক ভুঁইয়া:গোপালগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, দুদকের একটি মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।সেই ভিত্তিতে বুধবার চিতশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে আদালতে পাঠানো হয়।মামলার বিবরণে জানা গেছে, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসাবে যোগদান করে কর্মরত রয়েছেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তার সম্পদের হিসাব জমা দিলেও পরবর্তীতে তিনি ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন। সম্পদ বিবরনীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখল করছে বলে জানান। তবে দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়।
তথ্য বিবরণীতে তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করে। এ ঘটনায় ২০০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপ-সহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কায্যালয়ের একটি মামলা দায়ের করেন।