বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন কুদ্দুসুর রহমান - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন কুদ্দুসুর রহমান


প্রতিবেদক,আলোকিত বার্তা:বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।

আকন কুদ্দুসুর রহমানের ছাত্র রাজনীতি শুরু হয় ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকে।বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে।তিনি ১৯৮৩ সালে গৌরনদী উপজেলার মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দেন।১৯৮৫ সালে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দেন।১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স,১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে তিনি এলএলবি সম্পন্ন করেন।রাজনৈতিক অঙ্গনে তার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নির্বাচিত ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির ১নং সহকারী প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে,গৌরনদী উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে, নির্বাচিত ভোটে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি নির্বাহী কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে থাকেন।

বিগত আওয়ামী সরকার পতনের পর বরিশাল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনকে তার পর তিনি বিদেশে প্রশিক্ষণের জন্য গেছে তার স্থানীয় দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব।

Top