বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ


প্রতিবেদক,আলোকিত বার্তা:নারীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিআরটিসির মহিলা বাসে বিভিন্ন স্লোগান নির্ধারণ করা হয়েছে। স্বস্তির আরেক নাম, নারী বান্ধব বিআরটিসি বাস। নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ। নিরাপদ যাত্রা কর্মে গতি-নারীর হাতেও অর্থনৈতিক শক্তি। নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার। নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা। কর্মে যাব মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে। নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে। নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এ সার্ভিস পরিচালনা করবে।বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দায়িত্ব পালন করবেন।বুধবার (৪ মার্চ) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ‘মহিলা বাস সার্ভিস’ সংক্রান্ত বার্তা ও স্লোগানগুলো বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।সরকারের এ উদ্যোগ নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন...
Top