বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত


নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিসিকে সূর্যমূখী পলিমার নামে একটি উৎপাদন মূখী কারখানার ভারী যন্ত্রপাতীসহ সকল ওয়েষ্টেজ মালামাল চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় অন্ধকারের ভেতর শেষ ধাপে যন্ত্রপাতি গায়েব করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি প্রক্রিয়া বন্ধ হয়। আরিফ ও বিসিকের রীনা কটন মিলস’র সত্ত্বাধিকারি নারী উদ্যোক্তা রীনা ওই মালামাল চুরির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন সূর্যমূখীর মালিক নাসির উদ্দিন। তবে রীনা বেগম জানান, তিনি মালামাল চুরি করেননি,আরিফের কাছ থেকে ক্রয় করেছেন। সরেজমিনে জানা যায়, বিসিক নগরীতে সূর্যমূখী পলিমারের সত্ত্বাধিকারি নাসির উদ্দিন। তিনি কাউনিয়া থানা পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের জানান, তিনি তার ফ্যাক্টরিতে প্লাষ্টিক দড়ি উৎপাদন করতেন। রমজানের কারনে উৎপাদন বন্ধ রেখেছেন।

এ সুযোগে রাতের অন্ধকারে তার কারখানার প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি করেছে আরিফ ও বিসিকের অপর ব্যবসায়ী রীনা বেগম । রীনা বেগম সাংবাদিকদের জানান, তিনি জানতেন ফ্যাক্টরির মালিক আরিফ। তাই আরিফের কাছ থেকে মালামাল মালামাল ক্রয় করেছি। তবে তিনি মাল ক্রয়ের কোন রশিদ বা মেমো দেখাতে পারেননি। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের এ এস আই হাসান জানান, মালামাল চুরির ঘটনার সত্যতা মিলেছে। থানায় লিখিত অভিযোগ দিলে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top