ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ আজ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রোববার রাত ১০ টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো.জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন।পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান।পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।এদিকে মরদেহ সীমান্তে পৌছালে তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে।তবে নিরাপত্তা জনিত কারনে দ্রুত চেকপোষ্ট ত্যাগ করে মরদেহবাহী এঅ্যাম্বুলেন্স।বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ সীমান্তে পৌছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজ পত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়।

Top