বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ


স্টাফ রিপোর্টার:দৈনিক ভোরের আকাশ’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানার উপর হামলার ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান‘বিসমিল্লাহ ইলেকট্রনিক্স’ এ এঘটনা ঘটে।এ সময় হামলাকারীরা দোকান ভাঙ্গচুর,ল্যাপটপ ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ উঠেছে।হামলায় সাংবাদিক মাসুদ রানা ও তার ভাই মামুন আহত হয়েছে।ভুক্তভোগী মাসুদ রানা দাবি করেছেন,ইতিপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের জন্য চাঁদা চেয়েছিল মিরাজ,জুয়েল, অহিদুল সহ কয়েকজন স্থানীয় যুবক। তারা নিজেদেরকে বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে এসব চাঁদা চেয়েছে।তখন চাঁদা না দেওয়ায় সেই ক্ষোভ তারা পঞ্জিভুত করে রাখে।গতকাল একজন মোবাইল কাস্টামারের সাথে বাকবিতন্ডার জের ধরে সেটাকে ইস্যু করে দোকানে হামলা চালায় ঐসব সন্ত্রাসীরা।তারা দোকানে ব্যাপক ভাঙ্গচুড় ও লুটপাট চালিয়েছে বলে দাবি মাসুদের।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে,হঠাৎ করে বেশ কয়েকজন যুবক দোকানে ঢুকে মারধর ও ভাঙ্গচুড় করছে।দোকানের পাশে থাকা পত্রিকা অফিসও ভাঙ্গচুড় করতে দেখা গেছে।এদিকে অভিযুক্ত মিরাজ ও জুয়েল বলেন, একজন শ্রমিক কিস্তিতে মোবাইল কিনে কিস্তি পরিশোধের পরও তার মোবাইল লক করা হয়।এ বিষয়ে জানতে গিয়ে এই বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আমাদের সাথে থাকা কয়েজন ছোটভাই ভাঙ্গচুড় করেছে। আমাদেরকে ভাঙ্গা গ্লাসটি লাগিয়ে দিতে বলেছে স্থানীয় মুরব্বিরা। এরপর তো আর বাড়াবাড়ি লাগেনা।এদিকে এই হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ গিয়ে দেখে এসেছে।স্থানীয়রা বলছেন,বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার। নয়তো আরো বড় কোন অঘটন ঘটতে পারে।

Top