আমতলীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৬ - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

আমতলীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৬


নিজস্ব প্রতিবেদক:বরগুনার আমতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৬ সদস্যকে পূর্বপরিকল্পিত মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার দুপুর ১১ টায় জুগিরা ব্রিজের গোড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল খালেক চৌকিদার (৫৫),ইমরান চৌকিদার (৩৫),মানিক গাজী (৫৮), ফরিদ গাজী (৫০)চম্পা বেগম (৪৫) ও মুহিবুল্লাহ ।আহতরা বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।একই পরিবারের ছয় জনকে পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়,ভুক্তভোগী পরিবারের এস এ ৩১৮, ৩১৯, ৩২০ ও ৩২১ খতিয়ানে মোট ১ একর ৫৪ শতাংশ নিজেদের রেকর্ডীয় সম্পত্তি। তবে প্রতিপক্ষ সত্তার গংরা দীর্ঘদিন যাবত ঐ জমি ভোগ দখলের পায়তারা চালায় এবং রহমান ইতিমধ্যে ৩৩ শতাংশ জমি দখল নেয়। নিরুপায় হয়ে গত বছর বরগুনার আদালতে বন্টন মামলা করে ভুক্তভোগী পরিবার যার মামলা নাম্বার ৯৫/২৫। মামলা করার প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে তারা সমস্ত জমি লাঠিয়াল বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে এ সময় প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে রহমান , হারুন ফকির, রুবেল, ইউসুফ , শহিদুল ,কাদের, সত্তার, হাকিম মাস্টার,শামীম,আরিফ, সাগর,জাহাঙ্গীর সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।

মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এবং মিথ্যা নাটক সাজাতে তারাও মেডিকেলে ভর্তি হয়েছে । ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

Top