পিরোজপুরের দুইটিতে ধানের শীষ একটিতে দাঁড়িপাল্লা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

পিরোজপুরের দুইটিতে ধানের শীষ একটিতে দাঁড়িপাল্লা


আলোকিত বার্তা,জেলা প্রতিনিধি পিরোজপুর:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের দুইটিতে ধানের শীষ এবং একটিতে দাঁড়িপাল্লা জয় লাভ করেছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সভা কক্ষে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ তিনটি সংসদীয় আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়েছে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩২ হাজার ছয়শ ৫৯ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ৭ হাজার এতকশ পাঁচ ভোট।

পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

পিরোজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৬ হাজার ছয়শ ১৬ ভোট।

Top