পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে আজীবন থাকার ঘোষণা - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে আজীবন থাকার ঘোষণা


আলোকিত বার্তা,নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর জনগণের রায় মেনে নেন পরাজিত প্রার্থী আবদুল জব্বার। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, “প্রিয় মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাটের জনসাধারণ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

‎নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক পেয়েছি। ‎আমরা চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ফয়সালা। ‎এই কঠিন কাজে যারা সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। ‎আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইন শা আল্লাহ। মহান রাব্বুল আ’লামীন আপনাদের সকলের কল্যাণ দান করুন, আমিন”।

Top