নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ি, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ি, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত শেখ নেয়ামুল করিমের নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ি, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি’র মাহমুদুর রহমান মান্না, জামায়াতের নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলনা আ: হাই, জামায়াত নেতা এড. তরিকুল ইসলাম প্রমূখ।

জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার অফিস, বাড়ি, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। সদর উপজেলার বাসন্ডা এলাকার প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর দোকান ও বাসায় আগুনে দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এ সকল কর্মকান্ড পরিচালনা করে জামায়াত সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে ভোটের দিন জামায়াত সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে ভোট দিতে না যায়। প্রতিপক্ষ দলের লোকজন ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জামায়াতে ইসলামীর গণজোয়ার দেখে তারা পরাজিত হওয়ার আশংকায় ভাংচুর, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি এসকল সন্ত্রাসী কর্মকান্ডকারীদের খুজে বের করে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Top